মহাসড়কে দুর্ঘটনা রোধে মীরসরাইয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক আলোচনা

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রোধে মীরসরাইয়ে শিক্ষার্থীদের জন্য এক সচেতনতামূলক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বড়তাকিয়া জাহেদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় সেবামূলক সংস্থা এস ও এস চিলড্রেন্স ভিলেজ চট্টগ্রামের উদ্যোগে জাহেদিয়া মাদ্রাসা অধ্যক্ষ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও শাখা নির্বাহী অফিসার মুজিবুল হকের সঞ্চালনায় উক্ত সভা সম্পন্ন হয়।

এতে প্রধান আলোচক ছিলেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ মো. জাকারিয়া । বক্তব্য রাখেন সংস্থার উপ পরিচালক এএইচ এম আসাদুজ্জামান, পরিচালক মশিউর রহমান, সাংবাদিক মাহবুব পলাশ, সংস্থার উপ পরিচালক মৃত্যুঞ্জয় জেংচাম প্রমুখ। সেমিনারে সহস্রাধিক শিক্ষার্থীকে মহাসড়কে চলাচল ও পারাপারে সবসময় নিজেরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ প্রদান করা হয়। শুধু তাই নয় হাইওয়ে পুলিশ কর্মকর্তা বলেন সড়কে উঠলেই ভাবতে হবে সকল গাড়ির চালক পাগল আর আমি সচেতন, তাই আমাকে নিরাপদে পার হতে হবে। এমন সচেতনতা পরিবার ও সমাজের সকলের কাছে পৌছে দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান ভাণ্ডারীর (ক.) চাহরাম শরীফ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সুফি কনফারেন্সের প্রস্তুতি সভা