মহামুনিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ঈদ উপহার বিতরণ

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত ১৭ মার্চ রাউজানের মহামুনিতে অনিরুদ্ধ বড়ূয়া অনি স্মৃতি ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ৫০০ কম সুবিধাভোগী নারীপুরুষের মাঝে ঈদের উপহার নতুন শাড়িলুঙ্গি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ূয়া প্রতি বছর এই উপহার দিয়ে থাকেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমন, আইপিপি লায়ন মিরাজুর রহমান তুহিন, লায়ন হেলাল উদ্দিন, লায়ন অ্যাডভোকেট জিকু বড়ূয়া, লিও জাহেদ হোসেন তাজেক, লিও রেজা, লিও ইমন ও এলাকার তরুণ সংঘ ও সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদ গার্লস স্কুল মাঠে ঈদের জামাত সাড়ে ৭টায়
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৫ এপ্রিল শুরু হচ্ছে ‘মাহা সাংগ্রাইং পোয়ে’