মহানগরী জামায়াতের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

মহানগরীর দেওয়ানজী পুকুর লেইনস্থ বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) জামে মসজিদে মুসল্লীদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, সম্মিলিতভাবে ইফতার করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং রোজাদারের জন্য ইফতার আনন্দের সময়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই রোজা পালন করা হয় এবং এই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব। মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, আমির হোসাইন, শ্রমিক কল্যাণের সহসভাপতি মকবুল আহমদ এবং বিআইএ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজুর রহমান। শেষে ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭ এর ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধঈদ উপহার নিয়ে আহত জায়েদের পাশে এমপি আবু সুফিয়ান