মসজিদ আদর্শিক সমাজ নিয়ন্ত্রণের চালিকা শক্তি

খান বাহাদুর মিয়াখান মসজিদ সংস্কার অনুষ্ঠানে অছিয়র রহমান আলকাদেরী

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরস্থ খান বাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদ পূর্ণ সংস্কার ও মতোয়াল্লি চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগরস্থ খান বাহাদুর মিয়াখান সওদাগর জামে মসজিদ পূর্ণ সংস্কার ও মতোয়াল্লি মরহুম আলহাজ্ব ইসহাক খানের ১৫ তম ইছালে ছাওয়াব মাহফিল মোতোয়াল্লি মুহাম্মদ সাইদুল আজম খান মিতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

২ ফেব্রুয়ারী বিকালে কর্মসূচি ছিলো, খতমে কুরআন, খতমে বুখারী, বাদ এশা আলোচনা মিলাদ ও মুনাজাত। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী। সম্মানিত অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সামসুদ্দীন, মহানগর গাউসিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা রেজাউল হোসাইন জসিম, অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল নোমানী, উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলি চৌধুরী, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা মোজাম্মেল হক হাসেমী, জামাল আহমদ খান, ইলিয়াস খান, মহানগর গাউসিয়া কমিটির সাবেক সহ সভাপতি ও বাকলিয়া থানা সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুল আকতার, আলহাজ্ব মুহাম্মদ হামিদ, নুর হোসেন কোম্পানি প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠক আবদুল করিম সেলিম। বক্তারা বলেন, একটি আদর্শিক সমাজ বিনির্মাণে আল্লাহর ঘর মসজিদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পরে মিলাদকিয়াম জেয়ারত ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির খসরুর পক্ষে বন্দর থানা যুবদলের মিছিল ও পথসভা
পরবর্তী নিবন্ধনির্বাচন দোরগোড়ায় নারীর ক্ষমতায়ন প্রশ্ন