মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

স্থায়ী শান্তির জন্য সংলাপের আহ্বান

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। যুদ্ধবিরতির এই উদ্যোগকে ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের দিকে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দেশটি সকল পক্ষকে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের জন্য সংলাপের আহ্বান জানিয়েছে। খবর বাসসের।

গতকাল বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটিকে গঠনমূলকভাবে কাজে লাগাবে। বিবৃতিতে যুদ্ধবিরতি বাস্তবায়নে অবদান রাখা সংশ্লিষ্ট সকল পক্ষের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করা হয়।

বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

পূর্ববর্তী নিবন্ধইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিতে যেভাবে সাহায্য করল পাকিস্তান
পরবর্তী নিবন্ধসংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস