ভূজপুর গোল্ডকাপ ফুটবলের সেমিফাইনালে ৫নং ওয়ার্ড

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

ভূজপুর খেলোয়াড় সমিতি আয়োজিত আন্তঃইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়েছে। গত ১ আগস্ট ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় ৫নং ওর্য়াড ফুটবল একাদশ টাইব্রেকারে ৪৩ গোলে ১নং ওয়ার্ডকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলাটি সমতায় শেষ হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের গোলকিপার শুভ দে। ভূজপুর খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি মো. ইলিয়াছ রাজুর সভাপতিত্বে এবং সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ তারেক আজিজের সার্বিক পৃষ্ঠপোষকতায় এদিনের খেলায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবক মো. জামাল উদ্দিন সিকদার। খেলার উদ্বোধন করেন এডভোকেট আইয়ুব আলী।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়া ম্যাচ দিয়ে শুরু করবে ঋতুপর্ণারা