ভালোবাসা মানে
প্রভাতের শুভ্র অবারিত স্নিগ্ধ ছায়া,
হৃদয়ের মাঝে অনুভূতির প্রগাঢ় মায়া।
উদার আকাশে বিহঙ্গের বিচরণ,
প্রেয়সীর চোখে প্রিয়তমার বিবরণ।
ভালোবাসা মানে
ছন্দ ভরা একগুচ্ছ কবিতার খাতা,
দূর আলাপনে বহুমাত্রিক বর্ণময় পাতা।
হৃদয়ের ক্যানভাসে না দেখার শূন্যতা,
মায়াবী চোখের মধুময় অনুভবের পূর্ণতা।
ভালোবাসা মানে
সমস্ত হৃদয় জুড়ে থাকা প্রতিচ্ছবি,
বর্ণময় সাজে প্রিয়ার উপস্থাপনের দাবী।
দু‘চোখের বন্ধনে মিলনের একান্ত অভিপ্রায়,
নির্জন দুরন্তে ছুটে যাওয়ার নীলিমায়।
ভালোবাসা মানে
স্বর্গীয় অনুভবে স্নাত দু‘জনার মন,
অপেক্ষার প্রহর গুনতে থাকা অনুক্ষণ।
ভালোলাগার বৈচিত্রে প্রজ্বলিত আলো,
দুর্গম যাত্রার দুঃসাহসিক নিকালো।
ভালোবাসা মানে
না পাওয়ার শঙ্কায় ভাবা সারাক্ষণ,
আলপনায় আঁকা সাজানো বন্ধন।







