ভারতে হচ্ছে বিশ্ব এআই সম্মেলন, হাজির পিচাই-অল্টম্যান

| মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বিশ্বের প্রযুক্তি মানচিত্রে নিজেদের অবস্থান সুসংহত করতে বিশ্ব এআই সম্মেলনের আয়োজন করেছে ভারত। নয়াদিল্লিতে রাজকীয় সম্মেলনে যোগ দিচ্ছেন গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মতো মতো বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির প্রধানরা। খবর বিডিনিউজের।

সোমবার থেকে শুরু হওয়া এ ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটকে ভারতীয় কর্মকর্তারা এমন এক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যা বিশ্বজুড়ে এআই নীতি নির্ধারণে উন্নয়নশীল বিভিন্ন দেশের মতামতকে জোরালো করবে। প্রথমবারের মতো বিশ্বের উন্নয়নশীল কোনো দেশে এ ধরনের বড় কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজিত হচ্ছে। প্রযুক্তি খাতে ভারত যখন আরও বেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে, ঠিক সে সময়ই এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। বিভিন্ন এআই কোম্পানির জন্য এখন অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ভারত। ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে সব মিলিয়ে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বিভিন্ন মার্কিন কোম্পানি।

পূর্ববর্তী নিবন্ধসেনা পরিবারের আবাসিক এলাকা উদ্বোধন কিমের
পরবর্তী নিবন্ধজান্তার বিরুদ্ধে মামলা, পূর্ব তিমুরের দূতকে বহিষ্কার করল মিয়ানমার