‘ভারতকে ফাইনালেও হারাতে পারব’

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫২ পূর্বাহ্ণ

রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের সবগুলোতে জয়, ভারতকে হারানোর তৃপ্তিসব মিলিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ এখন তাকিয়ে ফাইনালে। অধিনায়ক অর্পিতা বিশ্বাসের কণ্ঠেও সেই আত্মবিশ্বাসের স্ফুরণ। বলেন, রাউন্ড রবিন লিগের মতো ফাইনালেও ভারতকে হারানোর ভরপুর প্রাণশক্তি আছে তাদের। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার বয়সভিত্তিক এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। রাউন্ড রবিন লিগে অর্পিতা ও আলপি আক্তারের লক্ষ্যভেদে ভারতকে ২০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। অপির্তাদের গতকাল বৃহস্পতিবার কোনো অনুশীলন করাননি কোচ পিটার জেমস বাটলার। রিকভারির দিকে মনোযোগ দিয়েছেন তিনি। শুক্রবার হবে মাঠের অনুশীলন। ভিডিও বার্তায় অপির্তা জানিয়েছেন, ‘দলের অবস্থা ভালো, কারো চোট নেই, সবাই মোটামুটি ফিট আছে। যেহেতু আমাদের পরশু দিন ফাইনাল খেলা, সবাই ফিট আছে। ফাইনালে লড়াই করার মতো সবার মানসিক প্রস্তুতি আছে। ইনশাআল্লাহ আমরা ফাইনালে ভালো কিছু করব।’

পূর্ববর্তী নিবন্ধ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফার্মা প্রিমিয়ার ফুটবল লিগ সম্পন্ন