বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে যুবক আটক

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ২:০৮ অপরাহ্ণ

বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে আবু বক্কর (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের দক্ষিণ পাড়া খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার ভোটকেন্দ্র থেকে আটক করা হয় তাকে।

কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মাহাবুব ইসলাম বলেন, নিজের ভোট প্রদান করার পর পুনরায় গোপন কক্ষে প্রবেশ করে অন্য একজন ভোটারকে ভোট প্রয়োগে সহযোগিতা করার সন্দেহে আবু বক্করকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের ভোটার ১ হাজার ৭৫২ জন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় জামায়াতে ইসলামীর প্রার্থীর মহিলা এজেন্টের কাছ থেকে মোবাইল জব্দ
পরবর্তী নিবন্ধফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর, সাতকানিয়ায় প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার