বোয়ালখালীতে ছগীর আহমদ তালুকদার শাহ’র (রহ.) ওরশ

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

ইসলাম প্রচারে চট্টগ্রাম শহরে বোয়ালখালী উপজেলা রায়খালীস্থ সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র অবদান অপরিসীম। তিনি ব্যক্তিগত আচরণ, উদারতা ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে ইসলামের আলো ছড়িয়েছেন। তাঁর নিঃস্বার্থ সেবা ও খোদাভীতি অমুসলিমদের ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। গত ২৭ মার্চ হযরত শাহসুফী সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র বার্ষিক উরশ শরীফে ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আলী হোসেন আরিফ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির ভান্ডার হাসনাত মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফী সৈয়্যদ মুহাম্মদ কুতুব মওলা আমিরভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ ছগীর আহমদ তালুকদার শাহ (রহ.)’র আওলাদ মুহাম্মদ এস.এম হারুনউররশিদ, শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আরমান শাহ আমিরী, বিশিষ্ট আইনজীবী এড. নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন, শেখ মুহাম্মদ হামিম রেজা কাদেরী আল আজহারী, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন তালুকদার, মুহাম্মদ ইউসুফ সওদাগর, মুহাম্মদ মোরশেদুল আলম, শাহজাদা মুহাম্মদ আবদুল মোনাফ, এস.এম. নুরুল আমিন, মুহাম্মদ আবদুর রহিম সওদাগর, শাহজাদা আলী হাসান মাহমুদ তাসকিন সহ আলেম, ওলামা, প্রখ্যাত শায়েরবৃন্দ। পরিশেষে, মিলাদ কিয়াম ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে উক্ত উরশ শরীফ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরামুতে ৯০ লাখ টাকার ইয়াবা উদ্ধার