বোয়ালখালীতে আগুনে পুড়ল ১০ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ১০টি বসতঘর। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা ৩ নং ওয়ার্ডের সেরাং বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন নুরুল আলম, জাহাঙ্গীর আলম, মো. হৃদয়, দিদারুল আলম, আনু মিয়া, মো. রফিক সওদাগর, মনজু মিয়া, হান্নান ও শাহা আলম।

স্থানীয় ইউপি সদস্য মনছুরুল হক বলেন, পাশের বাড়িতে মেজবান থাকায় সবাই দাওয়াতে চলে গিয়েছিল। হঠাৎ আগুন দেখে সবাই নেভানোর চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধঅর্জিত জ্ঞান যথাযথভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান
পরবর্তী নিবন্ধসন্ত্রাস বন্ধের আহ্বান ডাকসুর