বোয়ালখালীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫ জন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মিলনায়তনে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে প্রাথমিক শিক্ষা পরিবার বোয়ালখালী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। প্রধান শিক্ষক ইসমাত ফারজানার সঞ্চালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যথাক্রমে নাছির মোহাম্মদ ইউছুপ, সুভাষ কুমার নন্দী, প্রীতি কণা কর্মকার, জয়ন্তী রাণী দাশ, সেলিনা আকতার চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিবলু দাশ। শেষে ৫ জন শিক্ষকের হাতে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির হার্টে ব্লক, পরানো হয়েছে ‘রিং’
পরবর্তী নিবন্ধপ্যান্টের পকেট-লুঙ্গির কোঁচায় লুকানো ছিল ইয়াবা, গ্রেপ্তার ২