বোয়ালখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বিলে, চালকের মৃ’ত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

পটিয়া থেকে বোয়ালখালীতে বালু আনতে যাওয়ার পথে ডাম্পার (ট্রাক) নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে আজিজুর রহমান (৩৮) নামের এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটার দিকে উপজেলার কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সংযুক্ত সড়কের পিউর ডেইরি ফার্মের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান পটিয়া ধলঘাট ইশ্বরখাইন এলাকায় মো. শফিউর রহমান সওদাগরের দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা বলেন, ভোরে খালি ট্রাক নিয়ে বের হয়েছেন তিনি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিলে পড়ে যান। গাড়ির ভিতর চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। গাড়িটি তাদের নিজস্ব গাড়ি ছিল বলে জানা যায়।

স্থানীয়রা আরও বলেন, ট্রাকে করে বিভিন্ন জায়গায় মাটি নিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে মাটি পড়ে। বৃষ্টি পড়ায় সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেও এ দুর্ঘটনা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, সে ভোরে বালু আনতে বোয়ালখালীর শ্রীপুর এলাকায় যাওয়ার পথে মারা যায়।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, ডাম্পারটি নিজে থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে গেছে এবং সে গাড়ি চাপা পড়ে। পুলিশ যাওয়ার আগেই তাঁকে তাঁর বাড়ি পটিয়াতে নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধযাকাত প্রদানের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ সম্ভব
পরবর্তী নিবন্ধমহেশখালীতে তারাবি নামাজ শেষে ইমামের মৃ’ত্যু