বৈশাখ এলো

রাজশ্রী মজুমদার | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

বৈশাখ এলো

ধুলোর পথে আলোর ঝলক ঢালো,

পুরোনো সব ক্লান্তি মুছে নতুন রঙে ভালো।

ঝরা পাতার দুঃখগুলো সব হাওয়ায় উড়ে যাক,

নতুন দিনের গান গেয়ে ঠিক প্রাণটা জেগে থাক

বৈশাখ এলো, নতুন আগুনের পরশে,

জীর্ণ সব গ্লানি যাক ধুয়ে মুছে নিঃশেষে।

রৌদ্রের তাপে জাগুক প্রাণের গান,

নতুনের ডাকে খুলুক জীবনের জান।

বৈশাখ এলো রাঙা রোদে মিশে থাকা দিন,

কোকিল ডাকে, পলাশ হাসে, জাগে নব ঋণ।

পান্তাইলিশের গন্ধ ভেসে গ্রাম থেকে শহর,

হাসির ঢেউয়ে ভরে উঠুক প্রতিটি প্রহর।

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ : বাঙালির প্রাণের উৎসব
পরবর্তী নিবন্ধবন্ধন