বেপজা, সৃজন গ্রামার ও কাস্টমস ল্যাবরেটরি সেমিফাইনালে

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে গ্রুপসেরা হয়ে বেপজা পাবলিক স্কুল, সৃজন গ্রামার ও কাস্টমস ল্যাবরেটরি হাই স্কুল সেমিফাইনালে উঠেছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল বুধবার প্রথম খেলায় কাস্টমস ল্যাবরেটরি হাই স্কুল ৬ উইকেটে সিএমপি হাই স্কুলকে পরাজিত করে। টানা দ্বিতীয় জয়ে তারা গ্রুপসেরা হয়।

স্কোরসিএমপি হাই স্কুল: ১৩৮//২০ (তাজমিদ সাদমান অপ.৭৮, শিবলি নোমান ৩১, অতি. ১০, হোসেইন ২/২৪), কাস্টমস স্কুল:১৩৯//১৭.(শাওন দে অপ.৬১, মাহবুবুর ২৮, শাখাওয়াত ১৮, আজমাইন অপ.১৮, অতি. ১৫, তাজমিদ ১/১৮, সাময়ান ১/১০)। এদিকে দিনের দ্বিতীয় খেলায় সৃজন গ্রামার স্কুল ৪ উইকেটে প্রবর্তক হাই স্কুলকে পরাজিত করে। এ জয়ে তারা ‘খ’ গ্রুপসেরা হয়। স্কোরপ্রবর্তক হাই:৮৫/১০/১৮.(শ্রীকান্ত ৫০, অতি. ১০, তালহা ইবনে তারেক ২/২৭, আশরাফুল ২/), সৃজন গ্রামার স্কুল:৮৮//২৪.(অনুরাগ বড়ুয়া ২৬, আবির ২০, দূর্জয় ১৩, অংকুর দত্ত ২০, ইমরান ৩/১৬, রফিক ২/২৪)

এদিকে গত মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে বেপজা পাবলিক ও কাট্টলি নুরুল হক হাই স্কুল। এরমধ্যে প্রথম খেলায় কাট্টলি নুরুল হক হাই স্কুল ৫৬ রানে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলকে পরাজিত করে। স্কোরকাট্টলি নুরুল হক হাই স্কুল: ১৫৪//২০ (শিহাব ৬১, সালমান কাদের ৩৫, আহনাফ ১০, অতি. ৩৫, আনাস হুদা ২/২২, কাদের ২/২৭), কলেজিয়েটস হাই: ৯৮/১০/১৪.৫ মোস্তফা আলী ২৬, আবদুল কাদের ১১, অতি. ১৮, নাবিদ হোসেন ৩/, সালমান কাদের ৩/১২, নুর আরিফ ৩/১১)। অপর খেলায় বেপজা পাবলিক হাই ৭ উইকেটে চিটাগাং গ্রামার স্কুলকে হারিয়ে ‘গ’ গ্রুপে সেরা হয়। স্কোরচিটাগাং গ্রামার স্কুল: ১৫২//২০ (আবরার লাবিব ৫৫, আলি আরিফ ২০, ইয়াত হারুন ১১, ইমাইয়ের ১৪, নাজমুস সাকিব ১৩, অতি. ২৯, নিবিড় ২/২৪), বেপজা হাই স্কুল: ১৫৩//১৭ (সাগর দাশ জনি ৫৬, মিরাজ ৩৮, মুজাহিদুল ৩৩, অতি. ১৫, গনি ১/২৯, আলি আরিফ ১/১৩)

আজকের খেলা: সানসাইন গ্রামার স্কুলচট্টগ্রাম কলেজিয়েটস স্কুল (সকাল ৯টা) এবং কাট্টলি নুরুল হক হাইনাসিরাবাদ সরকারি হাই স্কুল (দুপুর ১টা)

পূর্ববর্তী নিবন্ধফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে বাঁশখালী একাডেমির জয়