বেপজা ও সানশাইন গ্রামারের জয়

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত সংস্থার সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে তৃতীয় দিনের খেলায় বেপজা পাবলিক স্কুল ও সানশাইন গ্রামার স্কুল নিজ নিজ খেলায় জয় পেয়েছে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল সোমবার প্রথম খেলায় বেপজা পাবলিক স্কুল ১০ উইকেটে ইস্পাহানি পাবলিক স্কুলকে পরাজিত করেছে। ইস্পাহানি স্কুলের করা ১০৭ রানের জবাবে বেপজা হাই ৯.৪ ওভারে বিনা উইকেটে জয়ের বন্দরে পৌঁছে। বিজয়ী দলের ওপেনার মিরাজ ২৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে এবং সাগর দাশ জয় ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হন মিরাজ। সংক্ষিপ্ত স্কোরইস্পাহানি পাবলিক স্কুল:১০৭//২০ (তাহমিদ মুজিব ২৬, শরিফ ২০, অতি. ৩৭, রুহিত নন্দী নিবিড় ২/২৮, রাকিবুল ১/২২, জয় ১/১১, মুজাহিদুল ১/২০), বেপজা পাবলিক স্কুল:১০৮//.(মিরাজ ৫৫, জয় ৩৭, অতি. ১৬)

এদিকে দিনের দ্বিতীয় খেলায় সানশাইন গ্রামার স্কুল ৮ উইকেটে নাসিরাবাদ সরকারি হাই স্কুলের বিরুদ্ধে জিতেছে। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০০ রান করে নাসিরাবাদ হাই স্কুল। ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সানশাইন গ্রামার স্কুল। তাদের ওপেনার আদিল চৌধুরী ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৬ রান ও ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন। সংক্ষিপ্ত স্কোরনাসিরাবাদ হাই স্কুল : ১০০//২০ (প্রজ্ঞালুক বড়ুয়া ২৩, আজওয়াত ১৭, আলবি ২৭, একবাল ১০, অতি. ১৯, তামিউল ৩/১৯, আবদুল্লাহ আমির ২/১৫, আদিল চৌধুরী ২/, মিফতাউল ১/১৩) সাইশাইন স্কুল: ১০৬//১১.(আদিল চৌধুরী ৪৬, সাদমান আল তাসিন অপ. ৩৩, অতি. ১১, শাহ জামাল আলী ১/১০, তুহিন ১/১০)। আজকের খেলা: কাট্টলি নুরুল হক হাই স্কুলচট্টগ্রাম কলেজিয়েট স্কুল (সকাল ৯টা) এবং সিএমপি হাই স্কুলকাস্টমস ল্যাবরেটরি হাই স্কুল (দুপুর ১টা)

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধদুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা