হাটহাজারীর গুমানমর্দ্দন ডিসি সড়কে মাটি পড়ে ও বৃষ্টির কারণে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার এই সড়কে অন্তত আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফসলী জমিসহ বিভিন্ন স্থান থেকে মাটি কেটে এই সড়ক দিয়ে পরিবহন করায় মাটি পড়ে এবং বৃষ্টির পানিতে সড়কটি পিচ্ছিল হয়ে গেছে। এই কারণে দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, শুষ্ক মৌসুমে মাটি ব্যবসায়ীরা ফসলী জমি, হালদা নদীর বেড়ি বাঁধ সংলগ্ন এলাকা ও বিভিন্ন স্থান থেকে মাটি কেটে এই সড়ক দিয়ে নিয়ে যায়। গতকাল হাটহাজারীতে কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টি হয়েছে। ফলে গুমানমর্দ্দন ডিসি সড়কটি পিচ্ছিল হয়ে যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এদিন পাঁচটি মোটরসাইকেল ও তিনটি সি এন জি চালিত অটো রিকশাা দুর্ঘটনার শিকার হয়েছে।











