হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো–চেয়ারম্যান, ইসলামিক ফ্রন্টের বভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র–শিক্ষকদের উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অধ্যাপক শেখ ফয়জুল্লাহ আহমদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় শিক্ষকদের পক্ষে অংশগ্রহণ করেন মনজুরুল কাদের, ফরিদুল হক চৌধুরী, আবু তাহের ফারুকী, সাইদুল ইসলাম পাটোয়ারী, শওকতুল ইসলাম, আনোয়ার হোসেন, আসমা তাইয়্যেবা, আরিফ উল্লাহ, আরমান উল্লাহ, আরিফুল মোস্তফা, তোফাজ্জল হোসেন, নাসির উদ্দিন, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা সৈয়দ নুর, পেয়ার মোহাম্মদ, মাসুদ পারবেন, মিজানুর রহমান, সালেহা বেগম, সানজিন মাহামুদ, মোহাম্মদ মাসউদ, সৈয়দুল করিম তাহেরী মিশকাতুল মনোয়ার, মারুফুল ইসলাম, আব্দুল আজিজ, শামসুল আলম নূরানী, মুনিরুল আমিন, সাবেক ছাত্রদের পক্ষে রেজাউল করিম, সালেহ নুর আবেগী, মোহাম্মদ আলমগীর, বর্তমান ছাত্রদের পক্ষে জিল্লুর রহমান, সাখাওয়াত হোসাইন, মোহাম্মদ এহসান প্রমুখ। শেষে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর আহমদ সিদ্দিকীর মাজার জেয়ারত শেষে অধ্যক্ষ জিয়াউল উলুম মাদ্রাসা ক্যাম্পাস ত্যাগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












