বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই দুজন পরিচালক পদত্যাগ করেছিলেন। বৃহস্পতিবার সেই তালিকায় যোগ দিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
গতকাল সকালে বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবি থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এমন সময়ে আগামী ৪ এপ্রিল শনিবার বিসিবির সভা হতে যাচ্ছে। মিরপুর শেরে–ই–বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সভাতে চলমান পরিস্থিতি ও নিউজিল্যান্ড সিরিজ সহ অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে বিসবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল জানিয়েছেন।













