বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) একদিনেই চার পরিচালকের পদত্যাগের ঘটনা ঘটে। শনিবার সভায় বসেন বোর্ড পরিচালকরা। সভা শেষ হওয়ার আগেই পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান ফয়েজুর রহমান মিতু। আর সভা শেষ হতেই আরও তিন পরিচালক ইস্তফা দেন। পদত্যাগকারীরা হলেন ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম, মেহেরব আলম ও সবশেষ মঞ্জুরুল আলম। শাহনিয়ান তানিম ফ্যাসিলিটিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে মেহেরব আলম ছিলেন সিকিউরিটি কমিটির চেয়ারম্যান এবং মঞ্জুরুল আলম মেডিকেল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে। এছাড়া ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান এবং ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন ফায়াজুর রহমান মিতু। পদত্যাগপত্রে তারা সবাই ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। এর আগে আরো তিনজন একই কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়েন।












