বিসিবিতে দায়িত্ব বণ্টন, কে কোন ভূমিকায়?

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন অ্যাডহক কমিটি ধীরে ধীরে নিজেদের কার্যক্রম গুছিয়ে নিচ্ছে। সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তামিম ইকবাল ইতোমধ্যেই বোর্ডের গুরুত্বপূর্ণ বিভাগগুলো বন্টন করেছেন। নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভায় বিভিন্ন বিভাগের দায়িত্ব সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। সভা শেষে তামিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব নির্দিষ্ট কারও ওপর না দিয়ে বোর্ডের সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ রাখা হয়েছে। দায়িত্ব বণ্টন অনুযায়ী, তামিম ইকবাল নিজেই ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজের দায়িত্ব নিয়েছেন। গেম ডেভেলপমেন্ট ও বিপিএলের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। গ্রাউন্ডস কমিটি দেখবেন রফিকুল ইসলাম বাবু এবং টুর্নামেন্ট কমিটির দায়িত্বে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়া বয়সভিত্তিক দলের কার্যক্রম তদারকি করবেন তানজিল চৌধুরী। মার্কেটিং ও ডিসিপ্লিন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সালমান ইস্পাহানীকে। উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লেইন কমিটি দেখবেন রাশনা ইমাম। ফিন্যান্স ও ওয়েলফেয়ার বিভাগের দায়িত্বে রয়েছেন ইসরাফিল খসরু। সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ কমিটি দেখবেন সায়েদ ইব্রাহিম আহমেদ। লজিস্টিকসের দায়িত্ব পেয়েছেন মির্জা ইয়াসির এবং আম্পায়ার্স কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আতহার আলী খানকে।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলে অভিষেকে খরুচে নাহিদ
পরবর্তী নিবন্ধসিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেটের সেমিফাইনাল আজ