অনেক নাটক আর রোমাঞ্চের পথ ধরে বিশ্বকাপ বাছাইয়ের দীর্ঘ প্রক্রিয়ায় শেষ দিনটিতেও ছিল প্রাপ্তি আর ব্যর্থতার নানা গল্প। একদিকে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে উড়েছে কোনো দল, অন্য দিকে স্বপ্নভঙ্গের বেদানায় পুড়েছে কেউ। এসবের মধ্য দিয়েই চূড়ান্ত হয়েছে এবারের বিশ্বকাপের ৪৮ দল। শেষ দিকে শেষ ধাপ পেরিয়েছে ৬টি দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৩৯ দিনের ফুটবল যুদ্ধের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল: গ্রুপ ‘এ’ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রুপ ‘বি’ : কানাডা, বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড, গ্রুপ ‘সি’ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড, গ্রুপ ‘ডি’ : যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রুপ ‘ই’ : জার্মানি, কুরাসাও, কোত দি ভোয়া (আইভরিকোস্ট), একুয়েডর, গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ড, জাপান, সুইডেন, তিউনিসিয়া, গ্রুপ ‘জি’ : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড, গ্রুপ ‘এইচ’ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে, গ্রুপ ‘আই’ : ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে, গ্রুপ ‘জে’ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, গ্রুপ ‘কে’ : পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান, কলম্বিয়া, গ্রুপ ‘এল’ : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।












