গত ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে কাজীর দেউরিস্থ দাবা প্রতিষ্ঠান চেসকোড একাডেমি আয়োজিত স্বাধীনতা দিবস দাবার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। অনুষ্ঠানে তিনজন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন: ‘দাবায় বিশেষ কৃতিত্ব অর্জনকারী’ নারী ফিদে মাস্টার তানিমা পারভীন, ‘দাবা উন্নয়নে অবদানের স্বীকৃতি’ হিসেবে দাবা সংগঠক শায়লা মাহমুদ এবং ‘উদীয়মান দাবা প্রতিভা সম্মাননা’ নারী ক্যান্ডিডেট মাস্টার ওম্নিয়া বিনতা ইউসুফ লুবাবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালকবৃন্দ মহসিন জামাল পাপ্পু, আলী কায়সার, আলী আবছার এবং বিশেষ অতিথি হাসান মারুফ রুমি এবং সাইমা আলম। নারীদের দাবা খেলায় অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয়।










