বিশ্ব খাদ্য দিবসে ফ্রোবেল প্লে স্কুলের খাদ্য সামগ্রী বিতরণ

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০৪ পূর্বাহ্ণ

প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফ্রোবেল প্লে স্কুলের পক্ষ থেকে কুতুবদিয়াস্থ আয়েশা ছিদ্দিকা (রা.) হেফজখানা ও এতিমখানা, আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং প্রবর্তক সংঘের অনাথ শিক্ষার্থীদের জন্য উপহার স্বরুপ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকল শিক্ষার্থী, অভিভাবকসহ ফ্রোবেলের শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় সফলভাবে এ আয়োজন সম্পন্ন হওয়ায় স্কুলের অধ্যক্ষ হাওড়া (তেহসিন) জোহের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে আইটি কনফারেন্স
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে