বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলার সমাবেশ

| শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে গতকাল শুক্রবার মানবতার রাজনীতি সমাবেশ ও অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাষ্ট্র না হলে সত্যের মুক্ত ধারা যেমন প্রবাহমান থাকবেনা, রাষ্ট্রক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দিবে তেমনি জীবনের নিরাপত্তাঅধিকারস্বাধীনতারুটি রুজিও ছিনতাই হয়ে যাবে। মানবতার রাষ্ট্র মানে সর্বজনীন মানবতা ভিত্তিক রাষ্ট্র।

মানবতার রাষ্ট্র মানে রাষ্ট্র এক ধর্ম এক মতবাদ এক জাতি এক গোষ্ঠীর নয়, সব মানুষের। মানবতার রাষ্ট্র মানে স্রষ্টা ও তাঁর মহান রাসুল প্রদত্ত সব মানুষের মালিকানা ভিত্তিক রাষ্ট্র। মানবতার রাষ্ট্রের ভিত্তি স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার মহান রাসুলের ভালোবাসায় সব মানুষের ভালোবাসাসুরক্ষাকল্যাণ। সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তাস্বাধীনতাঅধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র এবং মানবিক সাম্য ও প্রতিটি মানুষের জন্মগত বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়া ছাড়া মানবজীবন রুদ্ধ ও পরাধীন এবং মিথ্যা অবিচার স্বৈরদস্যুতার শিকার হয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করতে চায় বিএনপি
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য আহত