বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মতবিনিময়

| শুক্রবার , ১৩ জুন, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

চলমান রাজনৈতিক সংকট, নির্বাচন ও সমাধান নিয়ে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। গত সোমবার চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আল্লামা ইমাম হায়াত বলেন, এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই আমরা সংসদ নির্বাচন চাচ্ছি।

তিনি দেশ–ধর্ম–গণতন্ত্র–জীবনের নিরাপত্তা–জীবনের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। এতে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় গ্রামীণ মৎস্য প্রকল্পে ডাকাতি, জড়িত ৪ জনকে ধরে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এসএসসি ৮৯ ব্যাচের সংবর্ধনা