পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেন, বিশুদ্ধ চরিত্র গঠনে রমজান কার্যকর প্রশিক্ষণের মাস।
খুলশী ক্লাব : খুলশী ক্লাব লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল গতকাল ক্লাবের প্রেসিডেন্ট শামসুল আলমের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার মোখলেসুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ চাকমা, খুলশী ক্লাবের সদ্য সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, খুলশী সোসাইটির সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধুরী টিপু। আলোচক ছিলেন হাফেজ মাওলানা ক্বারী নাহিয়ান কায়সার, কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি শফি উদ্দীন মিনহাজ। অন্যদের মধ্যে অতিথি ছিলেন খুলশী ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক ডা. এম.এ.করিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ উল্লাহ, আমির হোসেন, শওকত আলী তালুকদার, শাহজালাল প্রমুখ। এতে দোয়া ও মুনাজাত করেন কাতালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মুফতি শফি উদ্দীন মিনহাজ।
চাটগাঁইয়্যা নওজোয়ান : চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে চেরাগী পাহাড় লুসাই ভবনস্থ সংগঠনের নিজ কার্যালয়ে সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ ইলুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ, সহ–সভাপতি গিয়াস উদ্দিন, সহ–সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আহিল সিরাজ, রকিবুল হাসান সোহেল, মোহাম্মদ মঞ্জুর আলম, আনোয়ার হায়দার রাজিন, মোজাহেরুল ইসলাম, রেজাউল করিম মানিক, রায়হান সুলতানা নিহা, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামাল চৌধুরী, আচল চক্রবর্তী, আহমেদ নুর মাসুদ, আনিসুর রহমান বাবলু প্রমুখ। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ব্যাটারি গলিস্থ মরহুম আব্দুচ ছত্তার মসজিদের হাফেজ মোহাম্মদ করিমুল ইসলাম।
চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশন : গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের (সিপিজেএ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ–সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহারিয়ার, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ।
আমন্ত্রিত অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন ও ইঞ্জিনিয়ার মো. মোমেন ।
সিপিজেএর সভাপতি রাশেদ মাহমুদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আলাউদ্দিন হোসেন দুলালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিপিজেএ সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী। অনুষ্ঠানে সিপিজের উপদেষ্টা রূপম চক্রবর্তী, কুতুব উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ ফারুক, সহ–সভাপতি সুভাষ কারণ, যুগ্ম সম্পাদক নিপুল কুমার দে, প্রদর্শনী সম্পাদক সরওযারুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রবি শংকর চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনি দে, নির্বাহী সদস্য অনুপম বডা, সদস্য সোহেল রানা, সৌরভ দাস, রবিন চৌধুরী, শরীফ চৌধুরী, শ্যামল নন্দী, সুরঞ্জিত শীল উপস্থিত ছিলেন।
ফুটন্ত ফুল ডবলমুরিং জোন : শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা পর্ষদের সচিব এম ওয়াহেদ মুরাদ বলেছেন, পবিত্র রমজান হচ্ছে–আত্মশুদ্ধির মাধ্যমে স্খলনমুক্ত বিশুদ্ধ চরিত্র গঠনে এক কার্যকর প্রশিক্ষণের মাস। গতকাল শুক্রবার ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উদ্যোগে নগরীর আগ্রাবাদস্থ উম্মুল ক্বোরা তাহফিজুল কোরআন একাডেমিতে সংগঠনের সভাপতি মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত ডবলমুরিং থানার সভাপতি শাহজাদা সৈয়দ এরশাদ উল্লাহ সোলাইমান ঈসাপুরী আল মাইজভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন উম্মুল ক্বোরা তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক হাফেজ ক্বারি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা ডবলমুরিং থানার সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম আরমান, ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উপপরিচালক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ বোরহান উদ্দিন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন, মুহাম্মদ এরফান উদ্দিন রাফি, মুহাম্মদ আশিকুর রহমান, মুহাম্মদ মহিউল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল বাছির নাইম, নাসির আহমেদ সামির, লুৎফুল ইসলাম সাকিব, ইশফাত ইসমাইল, শাহরিয়ার ইমন, ইব্রাহিম খলিল, রিদয়, আবির, জিসান, ইমতিয়াজ প্রমুখ।
চট্টগ্রাম অটো টেম্পু মালিক ও শ্রমিক সমিতি : নগরীর বায়েজিদ রৌফাবাদে চট্টগ্রাম আটোটেম্পু মালিক শ্রমিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল গতকাল ১, ২ ও ১৬ এর প্রধান কার্যালয়ে আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মালিক গ্রুপ (বাস) মহাসচিব গোলাম রসুল বাবুল, প্রধান বক্তা ছিলেন অটো টেম্পু কাপ্তাই ও আরাকান সড়ক মালিক সমিতির সভাপতি মোতাহের হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, চট্টগ্রাম অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান, সাংবাদিক আনোয়ার হোসেন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজ হোসেন, নুর আলম, ইয়াসিন হোসেন, মানিক, কামরুল, জাহাঙ্গীর, জুয়েল, মনির, মহসিন, পারভেজ, ফরিদ ও আলামিন প্রমুখ।
রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতি : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। সাধারণ সম্পাদক সার্জেন্ট কাজী ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, পৌর কাউন্সিলর কপিল উদ্দিন সিকদার, ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম সিকদার প্রমুখ। প্রধান আলোচক ছিলেন শিক্ষক মাওলানা মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সার্জেন্ট অবসরপ্রাপ্ত সুশীল কান্তি বড়ুয়াসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গাউছিয়া কমিটি ৪০নং ওয়ার্ড ধুমপাড়া : পবিত্র মাহে রমজান ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড ধুমপাড়া শাখার উদ্যোগে গতকাল পতেঙ্গা কমিউনিটি সেন্টারে দাওয়াতে খায়র ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেকের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন আল আজহারী। বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মেশকাত আল কাদেরী, মাওলানা শাহাদাত আলী হোসাইন। উপস্থিত ছিলেন ধুমপাড়া শাখার সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাত হামিদ, অর্থ সম্পাদক হাজী করিম সওদাগর, ইমরান, ইব্রাহিম, সোহাগ, সাকিল, নাঈম, মিসকাত, নুরুদ্দিন প্রমুখ।













