দেশের সবচেয়ে একটি বড় অংশে অবদান রাখছে আমাদের প্রিয় রেমিটেন্স যোদ্ধাগণ। তাদের উপার্জনে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সচল পরিবেশ বজায় থাকে। অথচ, তাদেরকে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে যেমন হয়রানি আর ত্রুটিপূর্ণ সমস্যা পার করতে হয়, তেমনি দেশে ফেরার পর বিমান বন্দরেও মাঝে মাঝে হয়রানি আর মালামাল লুটের শিকার হতে হয়। এটা সত্যিকার অর্থে বড়ই লজ্জার বিষয়। সমপ্রতি গণমাধ্যমে এমন চিত্র উঠে এসেছে। এমনটি আচরণ ও আইনের নিয়ম লঙ্ঘন করা হলে সাধারণ প্রবাসী যাত্রীদের গুরুত্বটা কোথায় প্রশ্ন থেকে যায়। নেই কোনো তাদের সাথে সুন্দর ব্যবহার ও শুভেচ্ছা বিনিময়। বিমান বন্দরে পা রাখলেই পদে পদে গার্ড, স্টাফ ও নিরাপত্তা কর্মীরা কিছু বকশিস পেতে মরিয়া হয়ে উঠে। অনেক সময় ছোট–খাটো প্রয়োজনের ক্ষেত্রেও কিছু অর্থ দাবি করে বসে। দেশে ফেরা প্রবাসী যাত্রীরা এমনটি জানিয়েছেন বলে সূত্র থেকে জানা যায়। ভিডিও ফুটেজে দেখা যায় এক প্রবাসীর আহাজারী এবং তার লাগেজের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
সুতরাং, দেশের মান–মর্যাদা রক্ষায় এবং প্রবাসী যাত্রীদের যথেষ্ট সম্মান ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিশেষ আবেদন জানাচ্ছি।
আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি। সাতকানিয়া, চট্টগ্রাম।













