শাহ এমদাদীয়া : “স্রষ্টার সকল সৃষ্টিকে সহায়তা করা ও ভালোবাসাই হচ্ছে প্রকৃত মানবতা”–এই মূলমন্ত্রকে ধারণ করে চট্টগ্রামের রাউজানে অসহায় ও হতদরিদ্র ১৭০টি পরিবারের মাঝে ঢেউটিন, চাউল, বিবাহ সহায়তা, নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) শাহনগর, সাপলঙ্গা, ছত্রপড়া ও দলিলাবাদ দায়রা শাখার উদ্যোগে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) অনুমোদনক্রমে এবং নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর নির্দেশনায় এই কর্মসূচি পরিচালিত হয়। শাহ এমদাদীয়া শাহনগর, সাপলঙ্গা, ছত্রপড়া ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি মো. শফিকুল আলম সুমনের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্ম সচিব অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তায়ালীম সম্পাদক মাওলানা মো. সালাউদ্দিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক আব্দুল করিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খাইরুল ইসলাম সুজন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, রাউজান উপজেলা সভাপতি মো. ইউনুছ মিয়া, হাটহাজারী উপজেলা সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী এবং ফটিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে ১৭০টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, খাদ্য হিসেবে চাল, অসহায় কন্যাদের বিবাহ সহায়তা এবং নগদ অর্থ প্রদান করা হয়।
চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা : গতকাল জুমাবার বিকেল তিনটায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিবাসীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করা হয়। মাওলানা নুর মুহাম্মদ আল–কাদেরী (রাহ.) প্রতিষ্ঠিত, হাকীম মাওলানা মোবারক আলী হেজাযী (রাহ.) কর্তৃক সমপ্রসারিত চরপাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ–সভাপতি বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক শাব্বির আহমদ, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা কাজী শিহাবুদ্দিন, আল হেযাজ ফাউন্ডেশনের সহ–সভাপতি হাফেজ লিয়াকত আলী চৌধুরী, তত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন, হাফেজ ফজলুল কাদের প্রমুখ। বক্তাগণ বলেন, এতিম প্রতিপালন এমন একটি মহৎ কাজ, যার দ্বারা দুনিয়া–আখিরাত উভয় জগতের কল্যাণ সাধন হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এতিমদের উপেক্ষা করে, তাদের অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, প্রিয়নবী (সা.) তাদের মুমিন বলে স্বীকৃতি দেননি। সুতরাং আমাদের সকলের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা।
গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি–বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলা সদরে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দিন শাহীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. জালাল উদ্দিন চৌধুরী, মোজাহারুল ইকবাল লাভলু, এনএম রহমত উল্লাহ, সংগঠনের সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপদেষ্টা ড. তরুণ কুমার আচার্য্য, কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রুবেল শীল, আহমেদ এরশাদ খোকন, সাংবাদিক জিপন উদ্দিন, শিমুল পাল, বিজন শীল, ঝুমুর সর্দ্দার, মিন্টু দাশ গুপ্ত, সুল্বভ দত্ত, কৃপাঞ্জন আচার্য, সোনা রাম আচার্য, উপদেষ্টা নারায়ন আচার্য। অনুষ্ঠানে সংগঠনের দুই সদস্যকে নগদ অর্থ প্রদান করা হয়।












