বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ

| বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। স্বাগত বক্তব্য রাখবেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী এবং সভাপতিত্ব করবেন অতিরিক্ত কমিশনার (উন্নয়ন), চট্টগ্রাম বিভাগ নুসরাত সুলতানা। আজ ১৮ ডিসেম্বর সকাল ১০টায় উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করবে চাঁদপুর জেলা চ্যাম্পিয়ন এবং নোয়াখালী জেলা রানার্স আপ। সকাল ১১.৩০টায় কুমিল্লা জেলা চ্যাম্পিয়ন বনাম রাঙ্গামাটি পার্বত্য জেলা রানার্স আপ, দুপুর ১.৩০টায় লক্ষীপুর জেলা রানার্স আপ বনাম কক্সবাজার জেলা রানার্স আপ এবং বিকাল ৩.০০টায় চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন বনাম ফেনী জেলা চ্যাম্পিয়ন পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধঅপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধটিভি ক্যামেরা জার্নালিস্টস এসো’র ক্রীড়া প্রতিযোগিতা