বিনামূল্যে বোমা নয়, জেলেনস্কিকে জানিয়ে দিল ইইউ

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন এক মিলিয়ন গোলাবোমা বিনামূল্যে সরবরাহ করবে, ইউক্রেনের এমনটি আশা করা উচিত নয়। ইইউয়ের ইন্টারনাল মার্কেটের কমিশনার থিয়েরি ব্রেটন ফ্রান্স ইনফোকে সোমবার একথা বলেন। প্রতিশ্রুতি পূরণের মিথ্যা অভিযোগ তোলায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কড়া সমালোচনা করেন। গত সপ্তাহে জেলেনস্কি অভিযোগ করেন, ইউরোপীয় ইউনিয়ন যে পাঁচ লাখ ২০ হাজার আর্টিলারি শেল দিতে চেয়েছিল, তা দেওয়ার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে। এসব শেল মার্চের মধ্যে কিয়েভকে দেওয়ার কথা ছিল। খবর বাংলানিউজের।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যা প্রতিশ্রুতি দিয়েছিল, দুর্ভাগ্যবশত তার ৫০ ভাগও আসেনি। সোমবার বিবৃতির বিষয়ে জানতে চাইলে থিয়েরি ব্রেটন জেলেনস্কির মন্তব্যকে মিথ্যা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, জেলেনস্কির দেওয়া পরিসংখ্যান বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিয়েভ আশা করেছিল, প্রতিশ্রুত সব বোমা দান করা হবে। কিন্তু এক্ষেত্রে তা নয়। গত বছর ব্রাসেলসের করা অঙ্গীকার সম্পর্কে ব্রেটন ফ্রান্স ইনফোকে বলেন, আমি বলেছি, সরবরাহ করব, বিনামূল্যে দেওয়ার কথা বলিনি। ইইউ আশা করেছিল ইউক্রেন সরবরাহের একটি অংশের জন্য অর্থ দেবে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় অনাহারে মরছে শিশুরা : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধমালদ্বীপে সাদা পোশাকেও থাকতে পারবে না ভারতীয় সেনা : মুইজ্জু