বিদ্যুতের তারে স্পর্শ, প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

বান্দরবান সদর হাসপাতাল

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তাদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ চলছিল। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হয়। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন দুই শ্রমিক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি।

পূর্ববর্তী নিবন্ধগণঅভ্যুত্থানের শহীদ ও কর্মক্ষমতা হারানো যোদ্ধা পরিবারের আবাসনে ৩শ’ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
পরবর্তী নিবন্ধব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় শিক্ষার্থীদের