বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন

পটিয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এমপি এনামুল হক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১২ পটিয়ার সংসদ সদস্য এনামুল হক বলেছেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও নকল মুক্ত করতে বদ্ধ পরিকর। এ জন্য সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে জগাখিচুড়ি বানিয়ে ধ্বংস করেছে। শিশু কিশোরদের শিক্ষার নামে বানোয়াট ইতিহাস শিখিয়েছে। তিনি গত শনিবার পটিয়া পৌর সদরের আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্লোল কুমার বৈদ্যের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, খোরশেদ আলম, আবু তাহের, বদরুল খায়ের চৌধুরী, মঈনুল আলম ছোটন, থানার ওসি জিয়াউল হক, আবদুল মাবুদ, আবুল কাসেম, সিডিএ বোর্ড মেম্বার হাজী নজরুল ইসলাম, ওসমান গনী খসরু, মোস্তফা কবীর কিসমত, মো. নয়ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাহফুজুল আলম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনারের সাথে আঞ্জুমান মুফিদুল ইসলামের সৌজন্য সাক্ষাত