বায়েজিদে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. শাহাজাহান (২০)। তিনি নোয়াখালীর হাতিয়া থানার ননা মিয়া হাজীর বাড়ির বাসিন্দা।

গত শনিবার ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) . আর. এম. মোজাফ্‌ফর হোসেন দৈনিক আজাদীকে জানান, গ্রেপ্তার পরবর্তী মো. শাহাজানকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচার আর্থিক প্রতিষ্ঠান ‘অকার্যকর’ ঘোষণা, বসল প্রশাসক
পরবর্তী নিবন্ধউইং কমান্ডার সাইফের বিরুদ্ধে পরোয়ানা