জন্ম আমার একান্নয়,
ভাষার দাবি বায়ান্নয়!
মুখে যবে ফুটলো বোল
ভাষা নিয়ে গণ্ডগোল!
রক্ত ঝরে রাজপথে,
রক্ত পলাশ ফুল ফোটে।
যেই–মা আমায় জন্ম দিল,
সেই মায়েরই ভাষা ছিল।
আজ যে ভাষায় কথা বলা,
জীবন জয়ের পথ চলা!
জন্ম আমার বঙ্গে,
মধুর সুরের রঙ্গে!
শৈবাল বড়ুয়া | বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ
