বাহারচড়া নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, আইনজীবী, শিক্ষক, সামাজিক, ব্যবসায়িক,স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক ঐক্য পরিষদের উপদেষ্টারাসহ এলাকার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন, এডভোকেট সওকত ওসমান, নুর হোসেন চৌধুরী, হামিদ বাহার চৌধুরী, মেম্বার মমতাজ উদ্দিন, জামায়াত নেতা মুহাম্মদ সাদুর রশিদ চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট কাজী মুফিজুর রহমান, মোহাম্মদ মুবিন, মাস্টার মীর কাশেম, মাস্টার ইব্রাহিম, ডাক্তার মোহাম্মদ হারেস উদ্দিন, মুহাম্মদ নাছির, ইঞ্জিনিয়ার শাহজাহান, মাস্টার জাহাঙ্গীর,সাজ্জাদ উল্লাহ,মুহাম্মদ জালাল, এডভোকেট মুহাম্মদ তোহা, মহিউদ্দিন জাহাঙ্গীর, মুহাম্মদ মালেক, মুহাম্মদ রশিদ, মুহাম্মদ পারভেজ প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতিবাজ, দখলবাজ, মাদকমুক্ত ও আধুনিক বাহারচড়া ইউনিয়ন গড়ার লক্ষ্যে বাহারচড়া ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের অগ্রযাত্রা শুরু হয়েছে। এলাকার সব ধরনের জুলুম নিপীড়ন, আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বাহারচড়ার সর্বস্তরের নাগরিকরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি পাশে দাঁড়িয়েছি, তেমনি ভাবে এলাকা থেকে সব ধরনের নৈরাজ্যকে রুখে দিতে এবং নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াতে ঐক্যবদ্ধ এঅগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধসুখছড়ি উত্তর পূর্বপাড়ায় দোলযাত্রা উৎসব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেল স্টেশনে বুকিং সহকারীদের ইফতার মাহফিল