গোসাইলডাঙ্গার বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ ব্যাচের পুনর্মিলনী গত ৩ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
মহিন উদ্দীন বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি পানাউল্ল্যাহ আহমেদ, বর্তমান সভাপতি আরিফুল ইসলাম। প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক প্রিয় গোপাল দাশ, সিনিয়র শিক্ষক বাবুল চন্দ্র দাশ, মোহাম্মদ জাহেদ, সালেহ আহমেদ, মো. আবু তাহের, বর্তমান প্রধান শিক্ষক মাইমুনর রশিদ, আবদুল্লাহ আল মামুন, সুমন দাশ।
স্মৃতিচারণ করেন সাজ্জাদ হাবিব, সাইফুর রহমান মামুন, শহীদুল ইসলাম সানজু, রূপংকর সেন, আবদুল ওহাব, আকতার হোসেন, সাইফুদ্দিন টিটু, মো. ফরিদ, মিজানুর রহমান রিপন, মো. জনি, মো. মহিউদ্দিন, তারাল, সাগর, মোমিন প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন মো. নাসের। প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রিয়াজ, হাসান মুরাদ, জাকারিয়া, মিরাজ। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত বারিক মিয়া, প্রয়াত শিক্ষকবৃন্দ ও এসএসসি ২০০০ ব্যাচের প্রয়াত বন্ধুদের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।










