বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫৩তম সালানা জলসা

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫৩তম সালানা জলসা গত ৩১ জানুয়ারি মাদ্রাসা ময়দানে সম্পন্ন হয়েছে। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকীর (মা.জি..) সভাপতিত্বে ও ক্বারি আব্দুল হালিম রেজভীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবু তাহের মাহমুদ। এতে আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী চৌধুরী, মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী ও অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন হাশেমী। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আশেকুর রহমান আল কাদেরী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে খাজেগান, খতমে কুরআন মাজিদ, খতমে দোয়া ইউনুস, মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (.) ও খতমে বুখারী শরীফ। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক দেয়ালিকা ‘জমহুরিয়ার রেনেসাঁএর ৩য় সংখ্যার প্রদর্শনী উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল খালেক শওকী মাদ্রাসার অনন্য শিক্ষা পদ্ধতি ও বৈশিষ্ট্য তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক