বাবা-মা সম্পত্তি হস্তান্তর করেও ভোগদখলের অধিকার পাবেন

আইন সংশোধন হতে পারে : আইনমন্ত্রী

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

বিচার বিভাগকে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরো উৎসাহিত করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ লক্ষ্যে আইনগত সংস্কার আনতেও সরকার প্রস্তুত। একই সঙ্গে সরকার সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের বিষয়টি বিবেচনা করছে তুলে ধরে তিনি বলেন, এই আইনের মাধ্যমে বাবামা জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তর করেও ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন, যা পারিবারিক বিরোধ ও অপ্রয়োজনীয় মামলা কমাতে সহায়ক হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভা কক্ষে বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইনমন্ত্রী বক্তব্য রাখছিলেন। খবর বিডিনিউজের।

বিচার বিভাগকে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরো উৎসাহিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিচারাধীন উপযুক্ত মামলাগুলো মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলে আদালতের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত সংস্কার আনতেও সরকার প্রস্তুত। সম্পত্তিসংক্রান্ত দেওয়ানি মামলার সংখ্যা কমাতে সরকার সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের বিষয়টি সরকার বিবেচনা করছে, বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১০ হাজার নিবন্ধনের মাইলফলক ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে
পরবর্তী নিবন্ধআবাসিক ভবনের অনুমোদন নিয়ে হাসপাতাল!