বাজালিয়ায় দুস্থদের মাঝে চাল বিতরণ

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ার বাজালিয়াতে এ জে খান ফাউন্ডেশনের চেয়্যারম্যান আসিফ খান সবুজের পক্ষে থেকে গত ৩ নভেম্বর ৬৬নং পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মো. দিদারুল বাপ্পি সভাপতিত্বে মোহাম্মদ তারেকের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশন উপদেষ্টা মাসুদ চৌধরী। উদ্বোধন করেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নাছির উল্লা মীর, ফারুক আহমদ, সৈয়দা মোমেন, বেলাল খান, প্রণব দাশ, মহিউদ্দিন, ইসলাম সাগর, ইদ্রিস আজাদ, এনাম, মিজান, তারেক প্রমুখ। শেষে চাল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আর কোনো গ্রুপিং নয় : মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা
পরবর্তী নিবন্ধলামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আহরণ শিক্ষক সভা