নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মো. আলী আজগর প্রকাশ টুটুল (৪১) নামে সিএমপির তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আলী আজগর পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির মোহাম্মদ শামসুল আলমের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার নোমান কলেজ রোড বাস্তুহারা এলাকায় বসবাস করতেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সিএমপি ঘোষিত ‘নিষিদ্ধ ৩২৯ দুষ্কৃতকারী’ তালিকার অন্তর্ভুক্ত মো. আলী আজগর প্রকাশ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।












