বাকলিয়ায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

নোংরা পরিবেশে ভেজাল সেমাই উৎপাদন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানা এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাইসহ খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার বাদশা মিয়া পুল শান্তি সওদাগর গলি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব৭ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশানোর অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্পট ব্রিফিং করে র‌্যাব৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়বাকলিয়া এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করা হচ্ছে। এতে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। পাশাপাশি রাজস্ব ফাকি দেয়া হচ্ছিল। ভেজাল খাদ্য উৎপাদন করে বাজারে ছড়িয়ে দিচ্ছেএ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতি আসাদুজ্জামানের বিদায়, আপিল বিভাগে রইলেন ৫ জন
পরবর্তী নিবন্ধপাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন, মুক্তি মিলছে না এখনই