বাকলিয়া পুলিশের জালে ১০ নারী-পুরুষ

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

| সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন চাক্তাই ভেড়া মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর বাকলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে চাক্তাই ভেড়া মার্কেটের স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার কয়েকটি কক্ষে অভিযান চালানো হয়।

এ সময় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মাইনউদ্দিন (৩০), মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আব্দুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২ শিশু কন্যাকে বিক্রি করে স্ত্রীকে হত্যা করে পালালো স্বামী
পরবর্তী নিবন্ধসৌদি আরবে ওমরাহ শেষে ফেরার পথে ৬ বাংলাদেশি নিহত