বাংলাদেশে আর কোনো স্বৈরাচার সহ্য করবে না জনগণ

রাউজান জামায়াতের কর্মী সম্মেলনে বক্তারা

| রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলার (উত্তর) উদ্যোগে কর্মী সম্মেলন পৌর এলাকার একটি কমিউনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপত্বি করেন সংগঠনের উপজেলা আমীর মো. শাহজাহান মঞ্জু।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাাম উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। উপজেলা সেক্রেটারি রিদোয়ান শাহের পরিচলনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা, পূর্বের ছাত্র শিবির সেক্রেটারি শওকত আলী, রাউজান পৌর আমীর বেলাল মোহাম্মদ, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবুল হাশেম, উপজেলা শুরা সদস্য ইউছুফ ইমন, বায়েজিদ থানার সহকারী সেক্রেটারি হাফেজ আবুল মনছুর, রাউজান ক্লাবের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাউজানের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ শাহ আলম, ওমান বন্ধু সমাজের কেন্দ্রীয় সহসভাপতি নাসিরুদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী, মাওলানা জামাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গহিরা সাংগঠনিক শাখার সভাপতি মো. তৌহিদুল ইসলাম, রাউজান শহর সাথী শাখার শিবির সভাপতি মিনহাজ উদ্দীন, শহর সাংগঠনিক শাখার সভাপতি নাজিমউদ্দীন আল আজাদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শত শত ছাত্র–জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ দেশ স্বাধীন হয়েছে। এ দেশ যাতে আর কোনো স্বৈরাচারীর কবলে না পড়ে দেশবাসীকে সেদিকে খেয়াল রাখতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল দেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার মাদার্শায় বিএনপির কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রিয় নবীর (দ.) শুভাগমনে সমস্ত জগৎ আলোকিত হয়েছে