বিশ্ব শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর বার্ষিক ওরস সম্পন্ন হয়। মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ কিয়াম ও মোনাজাতে সদারত করেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফে হযরত বাবা ভাণ্ডারীর বার্ষিক ওরস শরিফ উপলক্ষে বাদে ফজর মাজারে গিলাফ পরিবর্তন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং আতর গোলাপ ছিটানো হয়। শেষে তিনি দেশকে একটি শান্তির ও নিরাপদ জনপদ এবং বিশ্ববাসীর মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। দিনব্যাপী কোরআন শরীফ খতম, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়াসহ নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।













