বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুবের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত শনিবার নগরীর কাতালগঞ্জস্থ নব পন্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ–সভাপতি শ্যামল চৌধুরীর সভাপতিত্বে এতে আশীর্বাদক ছিলেন বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড. উপানন্দ মহাথের।
বাবৌকৃপ্রস যুবের সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব অধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া ও সাবেক প্রচার সচিব ড. প্রীতিশ রঞ্জন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন বাবৌকৃপ্রস যুবের সাংগঠনিক সম্পাদক সিজার বড়ুয়া। বক্তব্য রাখেন বিনয় ভূষণ বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, মানস কুমার বড়ুয়া, অসীম কুমার বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া, অধ্যাপিকা নেভী বড়ুয়া, রাহুলানন্দ ভিক্ষু, ছোটন বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ। উপস্থিত ছিলেন মং হ্লা চিং, অঞ্চল কুমার তালুকদার, রূপায়ন বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া।
সভার শুরুতে সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয় এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি বিশুদ্ধানন্দ মহাথেরোর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সভাশেষে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।














