বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে নাটমুড়া পুকুরিয়ায় হরি মন্দিরে এক ধর্ম সভা গত ২০ ফেব্রুয়ারি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে ও প্রকৌশলী মোহিত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাস্টি দীপক কুমার পালিত, মিহির চৌধুরী, অ্যাডভোকেট শুভ সুশীল, শিবলু কুমার দাশ, রতন শীল, বিপন কান্তি দে, ভোলানাথ দে, শিক্ষক সুভাষ চন্দ্র চৌধুরী প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি











