বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া গ্রামের দক্ষিণ নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দীন ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে এক মানববন্ধন গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কাগতিয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার প্রভাষক সাদেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, পিন্টু দাশ, রাশেল দেব ও দিদার।
মানববন্ধন শেষে শিক্ষক পরিবারের উপর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বাঁশখালী উপজলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনের কাছে লিখিতভাবে স্মারকলিপি ও অভিযোগ দায়ের করা হয়।












