মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের উদ্যোগে গত বুধবার বেলা ৩ টা হতে চট্টগ্রাম বাঁশখালীর চাঁদপুর বাজার কিউ, এইচ, আর, ডি সিনিয়ার মাদ্রাসা জামে মসজিদে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী ও মাওলানা মুহাম্মদ আবদুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদক নাসির উদ্দীন, মোহাম্মদ দেওয়ার হোসাইন, মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম প্রমুখ। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












